নবি করিমের (সা) আহত হওয়া | ওহুদের যুদ্ধ-৪ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

নবি করিমের (সা) আহত হওয়া | ওহুদের যুদ্ধ-৪, এই গোলমেলে পরিস্থিতিতে নবি-করিম (সা) এক সময় তিরের আঘাতে আহত হন। কেউ বলেন, তিনি একবার আঘাত পেয়েছিলেন, কেউ বলেন দুবার, আবার সিরাহের অনেক বর্ণনায় তিনবারের কথাও আছে; আল্লাহ ভালো জানেন।

নবি-করিমের (সা) আহত হওয়া | ওহুদের যুদ্ধ-৪ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

নবি করিমের (সা) আহত হওয়া | ওহুদের যুদ্ধ-৪ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

তিনি আহত হয়েছিলেন এটা নিশ্চিত, তবে কতবার এবং কোথায় তা বুঝতে হলে টুকরো টুকরো ঘটনাগুলো জোড়া দিয়ে দেখতে হবে:

১) একটি বিবরণ অনুসারে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের আপন ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাসের ছুড়ে মারা একটি পাথর নবিজির (সা) মুখে এসে আঘাত  করে। ফলে তাঁর ঠোঁট জখম হয়। অনুমান করা যায়, তিনি পাহাড় বেয়ে ও খোঁড়লের দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে। এটি ছিল প্রথম আঘাত ।

২) এর পরের আঘাতটিও এসেছিল উতবা ইবনে আবি ওয়াক্কাসের কাছ থেকে । অনেক দূর থেকে তার ছোড়া একটি তির এসে নবিজির (সা) বর্মের ফাঁক গলে তাঁর গাল ভেদ করে কর্তক পাত পর্যন্ত চলে যায়। ফলে দাঁতটি নড়বড়ে হয়ে যায়; তিরটি তাঁর গালে আটকে যায় । এই আঘাতটি ছিল সবচেয়ে মারাত্মক।

 

৩) ওহুদে নবিজি (সা) আরও একটি চোট পেয়েছিলেন। আবদুল্লাহ ইবনে শিহাব (অন্য বর্ণনায়, আবদুল্লাহ ইবনে কামিয়া) ঘোড়া নিয়ে নবিজির (সা) কাছাকাছি চলে এসে তলোয়ার উঁচিয়ে আঘাত করে। তালহা নিজের ঢাল দিয়ে নবিজিকে (সা) রক্ষা করার চেষ্টা করলেও তা পুরোপুরিভাবে করতে পারেননি। তলোয়ারের আঘাতে নবিজির (সা) হেলমেট ভেঙে যায়। হেলমেটের ভাঙা অংশ গিয়ে তাঁর গালের হাড়ে আঘাত করে ।

 

নবি করিমের (সা) আহত হওয়া | ওহুদের যুদ্ধ-৪ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

 

দেখা যাচ্ছে, ওহুদের যুদ্ধে আঘাত পেয়ে নবিজির (সা) মুখমণ্ডলে দুটি ক্ষত সৃষ্টি হয়; তাঁর মুখমণ্ডল থেকে রক্ত গড়িয়ে পড়ে; তাঁকে বারবার তাঁর মুখমণ্ডলের রক্ত মুছতে হয় ।

Leave a Comment