নবিজি (সা) কুবাতে পৌঁছেছিলেন কবে? | ইসলামের প্রথম মসজিদ নির্মাণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

নবিজি (সা) কুবাতে পৌঁছেছিলেন কবে? | ইসলামের প্রথম মসজিদ নির্মাণ, এই পর্বে আমরা কিছুটা পেছনে ফিরে যাব; তিনি মদিনার শহরে প্রবেশের পূর্বে কুবা এলাকায় যে কিছুদিন অবস্থান করেছিলেন, তা নিয়ে আলোচনা করব।

নবিজি (সা) কুবাতে পৌঁছেছিলেন কবে? | ইসলামের প্রথম মসজিদ নির্মাণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

নবিজি (সা) কুবাতে পৌঁছেছিলেন কবে? | ইসলামের প্রথম মসজিদ নির্মাণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

নবিজি (সা) কুবাতে পৌঁছেছিলেন কবে?

তিনি করে কুবায় পৌঁছেছিলেন তা আমরা নিশ্চিত করে জানি না। সেই সময় মানুষ দিন তারিখ নিয়ে তেমন মাথা ঘামাত না। তারিখটি সাধারণভাবে ১২ রবিউল আউয়াল হিসেবে প্রচলিত থাকলেও একাডেমিকভাবে তার কোনো যুক্তিযুক্ততা নেই। প্রথম যুগের সিরাহের গ্রন্থগুলোতে উল্লেখ আছে, নবিজি (সা) ১ রবিউল আউয়াল মক্কা ত্যাগ করেন। সেই সময় মক্কা থেকে মদিনায় পৌঁছুতে একজন দ্রুতগামী যাত্রীর গড়ে সময় লাগত তিন দিন।

আর খুব ধীরগতির কাফেলার সময় লাগত নয় দিন। এখান থেকে সিদ্ধান্তে আসা যায় না যে, সাওর গুহায় অতিবাহিত সময় ২-৩ রাত ধরে নিলেও নবিজির (সা) কুবায় পৌঁছুতে ১২ তারিখ পর্যন্ত লাগার কথা নয়; ৮ বা ৯ তারিখই বেশি গ্রহণযোগ্য। যা-ই হোক তারিখটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ৬২২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বরের মাসে।

নবিজি (সা) কুবাতে পৌঁছেছিলেন কবে? | ইসলামের প্রথম মসজিদ নির্মাণ | মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ ) জীবন

ইবনে ইসহাকের বর্ণনা অনুসারে, নবিজি (সা) এক সোমবারে এসে পৌঁছেন। সময়টা ছিল মধ্য দুপুর। তাঁদের মক্কা তাগের খবর চার দিনের মধ্যেই মদিনাই চলে আসে। খবর পাওয়ার পর থেকে আনসাররা প্রতিদিন। সকালে নবিজির (সা) সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে সূর্য খুব উত্তপ্ত হওয়ার পর (আনুমানিক ১১টার দিকে) বাড়ি ফিরে যেতেন। জানা যায়, নবিজি (সা) যেদিন কুবায় পৌঁছেন, তখন প্রখর মধ্যাহ্ন এবং তত ক্ষণে আনসাররা বাড়ি ফিরে গেছেন।

Leave a Comment